রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কারাবন্দি আওয়ামী লীগের ৯ জন ডিভিশন পেয়েছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেছেন, কারাবন্দি আওয়ামী লীগের ৩৭ জন মন্ত্রী-এমপির মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন। বাকিরা আবেদন ও আদালতের আদেশের ভিত্তিতে ডিভিশন পাবেন। কারা বিভাগ যেনো বাহিরের প্রভাবমুক্ত থাকে সে বিষয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে বন্দিদের সাথে মানবিক আচরণ নিশ্চিতে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে কারা অধিদফতরের বকশিবাজার কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কারাগারের অনিয়ম-দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে মাদক নির্মূলে পদক্ষেপ নেয়া হচ্ছে। মাদকাসক্ত কেউ কারা রক্ষীর দায়িত্বে থাকতে পারবে না। এটাই এখন বড় চ্যালেঞ্জ। কারাগারকে নিরাপদ সংশোধনাগার করতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কারাগারে বন্দিদের বিশৃঙ্খলারোধে আমাদের ২৮২ জন কারা রক্ষী আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন। এসব হামলায় কারা জড়িত ছিলো তা জানার চেষ্টা করছি।
কারা মহাপরিদর্শকের দাবি, আগস্টের শুরুতে পালিয়ে যাওয়া ৯৮ জন জঙ্গির মধ্যে মৃত্যু দণ্ড প্রাপ্ত ৯ জন জঙ্গি ছিলেন। পালিয়ে যাওয়া ৭০ জন জঙ্গি এখনও পলাতক রয়েছে। তাদের ধরতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়া হচ্ছে।
তিনি বলেন, আগস্টের পাঁচ তারিখের পরপর ৪৩ জন শীর্ষ সন্ত্রাসী, আলোচিত বন্দি, জঙ্গি জামিন পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories