শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করে। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠায় বার বার ত্যাগ স্বীকার করতে হয়েছে।
স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশে প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি।
আজ রোববার ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সারাদেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন। যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশজুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশার মানুষসহ বিএনপি কর্মীদের সম্পৃক্ততা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি আমাদের দীর্ঘ দিনের রাজনীতির অনিবার্য ফল। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি সৃষ্টি হয় বিএনপির এক যুগের আন্দোলনের ফলে।
ফখরুল বলেন, বর্তমান সরকার এখনো ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। ঐক্য ও ধৈর্য্য ধরে রাখতে হবে। পোশাকখাতে ফ্যাসিবাদের দোসররা অশান্তি করছে বলেও জানান তিনি।
এদিকে বিরূপ আবহাওয়ার কারণে রোববারের নয়াপল্টনের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সেটা আগামী মঙ্গলবার হবে বলেও জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories