শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হুমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগে বিএনপি থেকে দুলালকে বহিস্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
এর আগে মঠবাড়ীয়া উপজেলাব্যাপী দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় গত রবিবার সন্ধ্যার পর রাজধানীর শেওড়াপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারে গিয়ে হুমকি দেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা জসিম ফরাজী ও শামস শওকতসহ আরো ৬ থেকে ৭ জন।
জানা গেছে, ওই দিন বিকালে দলবল নিয়ে কারওয়ান বাজারে দৈনিক মানবজমিনের অফিসেও যান দুলাল ও তার এই সঙ্গীরা। সেখানেও তারা গণমাধ্যমের কর্মীদের সাথে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন।
একাধিক ভুক্তভোগী জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমীন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ককে এম হুমায়ুন কবিরের নির্দেশে দলটির নেতাকর্মীরা অনেক কিছু দখলে নেয়। মধ্যরাতে মোটা অংকের আর্থিক সমঝোতায় কিছু প্রতিষ্ঠান ফেরত দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের আসবাবপত্র লুটপাট করেছে।
ডায়াগনস্টিক সেন্টার দখল, ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, ডিস এবং ইন্টারনেট ব্যবসা দখল, চাঁদা ও ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় এবং উপজেলা থানা-পুলিশ নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ ওঠে মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জসিম ফরাজিসহ অনেকের বিরুদ্ধে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories