শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ সন্তানের প্রাণ কেড়ে নিলো ইসরায়েল: আশ্রিত এক মা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার

ইসরায়েলি হামলায় ৬ সন্তানের সবাইকে হারিয়েছেন এক ফিলিস্তিনি নারী। জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন তিনি। ওই নারী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী তার সব সন্তানকে হত্যা করেছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই শিশুরা কি সন্ত্রাসী? আল্লাহ তাদের (ইসরায়েল) শাস্তি দেবেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের বাড়ি-ঘর ধ্বংস করে দিয়েছে। তারা লোকজনকে হত্যা করছে এবং আমরা তাদের কারণে খাবারের কষ্ট করছি।
তিনি আরও বলেন, তাদের কারণে নারীরা বিধবা হচ্ছেন এবং শিশুরা এতিম হচ্ছে। এই নারী জমজ শিশুসহ তার ছয় সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, এই নিষ্পাপ শিশুদের অপরাধ কি ছিল
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘের আল-জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে।
নিহতদের মধ্যে ছয়জন জাতিসংঘের আনরোয়া সংস্থার কর্মী। সংস্থাটি জানিয়েছে, প্রায় ১১ মাস ধরে চলা যুদ্ধে একদিনের হামলায় সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী মারা যাওয়ার ঘটনা এটি।
৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৫ হাজার ২৯ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। খবর: আল জাজিরার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories