ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন, শিখনকালীন মূল্যায়নের পরিমার্জিত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ের এবং দশম শ্রেণির মূল্যায়ন কার্যক্রম আগের মতোই থাকবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা: আবার বদলাচ্ছে পাঠ্যবই, বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টা
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের যষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে।
Leave a Reply