শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

চীনের সঙ্গে ভারতের ইস্যু নিয়ে বরাবরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাই ‍যুক্তরাষ্ট্র সফরে তাকে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে মোদিকে আবারও একহাত নিলেন তিনি। বললেন, লাদাখে রাজধানী নয়াদিল্লির সমান জায়গা দখলে নিয়ে নিয়েছে চীনা সেনারা। খবর এনডিটিভির।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, আচ্ছা, যদি আপনারা বলেন যে আমাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় চীনা সেনা থাকার বিষয়টি ভালো, তাহলে হয়তো তিনি ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছেন। লাদাখে দিল্লির সমান ভূমি দখল করে নিয়েছি চীনা সেনারা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। মিডিয়া এগুলো নিয়ে লিখতে পছন্দ করে না।
এ সময় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কোন প্রতিবেশী দেশ যদি আপনাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার দখল করে নেয় তাহলে আমেরিকা কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো প্রেসিডেন্ট কি শুধু এই বলে দায় এড়াতে পারবেন যে তিনি ভালোভাবে সামাল দিয়েছেন? তাই আমি মনে করি না মোদি চীনকে ভালোভাবে সামাল দিয়েছেন। আমার মনে হয় আমাদের অঞ্চলে চীনা সেনাদের থাকার কোনো কারণ নেই।
যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories