রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অস্থির শিল্পাঞ্চলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার

স্বস্তি ফিরেছে অস্থির শিল্পাঞ্চলে। সোমবার বিজিএমইএ’র বৈঠকের পর বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হলে খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। কয়েকটি ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন শুরু হয়েছে আজ।
মঙ্গলবার সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা। উৎপাদন বাড়াতে ঘুরছে কারখানার চাকা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়ক-মহাসড়কে মোতায়েন রয়েছেন তারা।
সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও হেঁটে শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কে বাড়ানো হয়েছে টহল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সকালে বন্ধ কারখানাসহ অধিকাংশ কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা যায় পোশাক শ্রমিকদের। ডিইপিজেডসহ আশপাশের কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। এখনো পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মেলেনি কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories