বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

লঞ্চ হলো আইফোন ১৬ সিরিজের ফোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার

আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল। সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। লঞ্চ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপসহ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হয়েছে।
প্রত্যেটি সিরিজের মতো এই সিরিজেও থাকছে ৪টি মডেল: আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আপগ্রেড হচ্ছে প্রসেসরও।
আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি।
এছাড়া, আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। একইসঙ্গে হাই পারফরমেন্স গেইমিং থাকায় খেলা হবে আরও স্বাচ্ছন্দময়।
আইফোন ১৬ প্রো ম্যাক্স
ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ক্যাপচার বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।
এই সিরিজের প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এতে রয়েছে সিনেমাটিক মোড। আগের চেয়েও বেশি রেজোল্যুশন। এর সাহায্যে সিনেমা তৈরি কর যাবে। থাকছে ফোকাস না হারিয়েই চলমান বস্তুর ছবি তোলার জন্য ভিজ্যুয়াল ইন্টিলিজেন্স সুবিধা। এই সিরিজের ফোন দিয়ে একটি পেশাদার ভিডিও শ্যুট করেছে অ্যাপল।
অডিও ফিচারে এনেছে নতুন সুবিধা। এখন ঘরে বসেই স্টুডিওর মতো সাউন্ড রেকর্ড করা যাবে। রয়েছে মিউজিক বানানোর সুবিধাও।
আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories