শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘুষের মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার

পর্নো তারকা স্টর্মির মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষসংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেয়ার জন্য।
ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। তবে, প্রসিকিউটররা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন।
তবে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তাঁরা বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে আদালত। আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও সমালোচনা করেন তারা।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন।
এ অভিযোগ মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ২০১৬ সালের নির্বাচনে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার তাকে দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories