শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার

বুধবার আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনাবাহিনী ইউরোপে সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরো এক পদক্ষেপ নিলো৷ জার্মান চ্যান্সেলর রুশ হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷
রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতোমধ্যে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে৷
২০২২ সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে, যুদ্ধের সূচনার সময় ইউক্রেনকে সহায়তা এবং ন্যাটোর সুরক্ষার প্রশ্নে জার্মানির অসহায় অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছিল৷ চ্যান্সেলর ওলাফ শলৎস সংসদে ‘সাইটেনভেন্ডে’ বা যুগান্তকারী পরিবর্তনের উল্লেখ করে প্রতিরক্ষা খাতে বিশাল অংকের এককালীন ব্যয়ের ঘোষণা করে সেই পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেন৷ তার পর থেকে ধীরে ধীরে সেনাবাহিনীর অবস্থার কিছুটা উন্নতি শুরু হয়৷ বুধবার এই প্রথম জার্মানির ভূখণ্ডে আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে প্রতিরক্ষার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল সেনাবাহিনী৷
রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতোমধ্যে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন শুধু ইউক্রেনের উপর হামলা চালিয়ে ক্ষান্ত না হয়ে কোনো এক সময়ে ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘাতের পথ বেছে নেবেন বলে শলৎস মনে করেন৷
বুধবার তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে রাশিয়া সমরসজ্জা বাড়িয়ে চলেছে। বিশেষ করে রকেট ও ক্রুজ মিসাইলের ক্ষেত্রে সে দেশ বেশি সক্রিয় হচ্ছে৷ পুটিন নিরস্ত্রিকরণ চুক্তিগুলি অমান্য করে কালিনিনগ্রাডেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন, যা বার্লিন থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে অবস্থিত৷ জার্মান চ্যান্সেলরের মতে, সেই হুমকির জবাব না দেওয়া অবহেলার সমান৷
রাশিয়ার হুমকির মোকাবিলা করতে জার্মানি বিচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে না৷ ইউরোপীয় ‘স্কাই শিল্ড’ নামের উদ্যোগের আওতায় ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করা হচ্ছে৷জার্মান সেনাবাহিনী ২০২৭ সালের মধ্যে ৯৫ কোটি ইউরো মূল্যের ছয়টি আইরিস-টি এসএলএমন সিস্টেম মোতায়েন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ ইউক্রেনকে এমন চারটি সিস্টেম সরবরাহ করার পর আরো আটটি পাঠানোর অঙ্গীকার করেছে৷
শলৎস মনে করিয়ে দেন, ইউক্রেনে মোতায়েন করা এই সিস্টেম ইতোমধ্যে আড়াইশোর বেশি রকেট, ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে৷
জার্মান চ্যান্সেলর ইউরোপীয় স্তরে প্রতিরক্ষা আরো জোরদার করতে ডিফেন্স সিস্টেমের পাশাপাশি নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর উপরেও জোর দিচ্ছেন৷ এ ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বিপজ্জনক ফারাক’ দূর করা জরুরি বলে শলৎস মনে করেন৷
উল্লেখ্য, গত জুলাই মাসে মার্কিন প্রশাসন যৌথ উদ্যোগে ২০২৬ সাল থেকে জার্মানিতে টোমাহক ক্রুজ মিসাইলের মতো দূর পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা করেছে৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories