সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার

আগামীকাল ৫ সেপ্টেম্বর গণবিপ্লবের এক মাস উপলক্ষে সারাদেশে ‘শহীদী মার্চ’ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ তথ্য জানিয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল পুরো বাংলাদেশে আবারও শহীদ ও আহত ভাইদের স্মরণে, তাদের স্মৃতি ধারণ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে এই কর্মসূচি পালিত হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরও অংশগ্রহণ করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার বিকেল তিনটায় ‘শহীদী মার্চ’ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। নীলক্ষেত হয়ে কলাবাগান, এরপর মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories