শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চীনে স্কুলবাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ১১ নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার

চীনের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি মাধ্যমিক স্কুলের একটি বাস জনতার ভিড়ে চাপা দেয়। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে (২৩২৭ জিএমটি) একটি স্কুল কবাস শানদং প্রদেশের তাইয়ান নগরীর কাছে চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সিসিটিভি অনুসারে বাসটি রাস্তায় পাশে অপেক্ষামান শিক্ষার্থী ও অভিভাবকদের চাপা দিলে পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবকসহ ১১জন নিহত হয়।
সিসিটিভি সম্প্রচার কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সিসিটিভি জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর ১২ জনের অবস্থা ‘স্থিতিশীল’ ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি ধূসর বাসের পাশে রাস্তায় পড়ে থাকা রক্তে ভেজা পোশাকে প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে।
এএফপি তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। কিছুক্ষণ পর ছবিগুলো মুছে ফেলা হয় বলে মনে হয়েছে। চীনের অনেক সরকারি স্কুল এই সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের জন্য আবার খুলেছে। দূর্বল নিরাপত্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories