শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতের মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে দুজন পাইলট ছিলেন।
সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। ভারতের বিমান বাহিনী জানায়, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা জানান, বারমেরের আবাসিক এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কাওয়াস গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। যার কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানের একজন পাইলট ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে এবং অপর পাইলট ঘটনাস্থল থেকে কিছু দূরে নামতে পেরেছিলেন।
গ্রামবাসীরা পাইলটের কাছে পৌঁছালে পাইলট বলেন, আমরা আপনাদের গ্রামকে বাঁচিয়েছি। আমার এক বন্ধু প্লেনের কাছাকাছি কোথাও পড়ে গেছে। তার সাহায্য দরকার। তার দ্রুত সন্ধান করুন এবং আমাদের অবস্থান সম্পর্কে বিমান বাহিনীকে অবহিত করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories