সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বত মঙ্গল রাঁধে’র পর চঞ্চল-শাওনের ‘নিশা লাগিলো রে’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৫ বার

‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি  একসঙ্গে গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন নন্দিত দুই অভিনয় ও কণ্ঠশিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। কপিরাইট ইস্যুতে গানটি নিয়ে জলঘোলা কম হয়নি। সব কিছু ছাপিয়ে চঞ্চল-শাওনের গাওয়া গানটি উঠে আসে শ্রোতা-দর্শকদের পছন্দের শীর্ষে। ফের তারা একঙ্গে গাইলেন নতুন গান।  
এবার তাদের কণ্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে বলে সম্প্রতি জানানো হয়েছে। গত বারের মতো এই গানটির  সংগীতায়োজনও করেছেন পার্থ বড়ূয়া।এবারের গানটি নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘পোশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি। মেহের আফরোজ শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুদ্ধ করবে বলেই আমার ধারণা।’আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন বলেও শিল্পীরা জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories