শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার

যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদে গুলি করে হত্যা করা হয়। তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, নিহতরা সবাই আজ ভোরে ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল।
ভুক্তভোগীরা গৃহহীন হতে পারে বলেও চিন সিএনএনকে বলেছেন। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে জানি না তাদের সামাজিক অবস্থান কী। ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।
এদিকে গুলির এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।
সিএনএন বলছে, গোলাগুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে নজরদারি ভিডিও তাদেরকে সহায়তা করেছে। গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
চিন বলেন, সিটিএর দুর্দান্ত ক্যামেরা রয়েছে। তাদের নজরদারি ক্যামেরা চমৎকার।
তিনি আরও বলেছেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত এবং ধরার জন্য একসঙ্গে কাজ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories