শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইব্রাহিমি মসজিদ বন্ধ করলো ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে মুসলিমদের নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওয়াদি আল-হারিয়া এলাকায় অভিযান চালিয়েছে এবং কয়েকটি বাড়িতে তল্লাশি করেছে। তারা জাবাল আবু রুমান এলাকায়ও প্রবেশ করে এবং সৈন্য ও স্নাইপারদের আবাসিক ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায়।
ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা জানিয়েছেন, কোনো পূর্বানুমতি ছাড়াই ভোর ৪টায় মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। মুসলিমদের নামাজ পড়ার অনুমতি না দিয়ে মসজিদটি বন্ধ করা হয়, তবে একই সময়ে ইহুদিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শুক্রবার রাতে ‘অন্তর্ঘাতমূলক হামলা’ ঘটার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার পশ্চিম তীরে গাস ইতজিয়ান এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে এক ব্রিগেড কমান্ডারসহ তিন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে পশ্চিম তীরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন। অন্যদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরাইল বর্তমানে ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories