বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৭৭ বার

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগের ফল আজ প্রকাশ করা হবে।বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

এনটিআরসিএর পক্ষ থেকে জানা যায়, আজ বিকেলে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টা থেকে কাঙ্ক্ষিত এসএমএস পাবেন প্রার্থীরা।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত। আজ বিকেলে কাঙ্ক্ষিত ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন প্রার্থীরা এ ফলের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে তারা ফল পেতে যাচ্ছেন। এতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি শান্ত আহমেদ ও সাধারন সম্পাদক হাবিবুল্লাহ রাজু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories