১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হব। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। লালকেল্লায় টানা ১১তম স্বাধীনতা দিবসের ভাষণ দেন মোদি।
Leave a Reply