সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বিজয়নগরে ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মিঠাপুকুরে পূর্ব আক্রোশে জেরে পান বরজে হামলা ও ভাংচুরের অভিযোগ সাবেক মহিলা এমপি মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার

মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামীকাল শুক্রবার দেশের সব বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা গত সপ্তাহে ছিল কম। বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। আগামী কয়েকদিন সারাদেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দেশর দুটি বিভাগ ছাড়া বাকি ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
জানা গেছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে রংপুর ছাড়া সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। গতকাল ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories