শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ঢাকায় গণপরিবহন কম, রিকশায়-হেঁটে গন্তব্যে যাচ্ছেন নগরবাসী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৬ বার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ কারণে আজ সকাল থেকে রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। গণপরিবহন কম থাকলেও চলছে মেট্রোরেল। ফলে ভোগান্তি কিছুটা কম রয়েছে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের।
তবে অন্যান্য এলাকা ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই।
গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বিশেষ করে নারী যাত্রীরা পড়েছেন আরও বেশি বিপাকে। মাঝেমধ্যে একটা বাস আসলেও ভিড় ঠেলে তাতে উঠতে পারছেন না তাঁরা। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।
এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories