শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিহত সাঈদের পরিবারের সহায়তায় বুয়েটিয়ানদের সংগ্রহ সাড়ে ১০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৩ বার

রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা। তাদের সহায়তায় এরই মধ্যে পাওয়া গেছে সাড়ে ১০ লাখ টাকা।
বুধবার রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ ‘বুয়েটিয়ান’ থেকে তথ্যটি শেয়ার করা হয়। আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে সেই পোস্ট ব্যান্ড দল ‘শিরোনামহীন’ তাদের পেজ থেকেও শেয়ার করে বুয়েট শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।
বুয়েটিয়ান পেজ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আবু সাঈদের পরিবারের সহয়তায় ১০ লাখ ৫০ হাজার ২৪৩ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিকাশে সাত লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা, নগদে এক লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রকেটে ৬৩ হাজার ৯২৩ টাকা, ব্যাংকে ৯৩ হাজার ৮৮০ টাকা এবং পেপালের মাধ্যমে নয় হাজার টাকা জমা হয়েছে।
এরপর অবশ্য অর্থ সংগ্রহ বন্ধ করে দেয়া হয়েছে।
এ অর্থ আবু সাঈদের পরিবারের যেসব বিষয় প্রয়োজন সেই খাতে খরচ করা হবে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমরা আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি:
১। আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেয়া
২। গরু কিনে দেয়া
৩। জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া (যেহেতু পিতা কৃষক)
৪। তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা।’
আজ (বৃহস্পতিবার) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে একটি বুয়েটিয়ান দল যাবে। সেখানে গিয়ে আলোচনার পর যে বিষয় তাদের প্রয়োজন, সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেয়ার চেষ্টা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সার্বিক বিষয়ে ‘বুয়েটিয়ান’ পেইজে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানানো হয়।
আবু সাঈদ ছাড়াও এ কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। পেইজ থেকে সহায়তার জন্য অর্থ তুলে ওইসব পরিবারের হাতে তুলে দেয়া হবে বলেও জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories