রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০১ বার

মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের’ বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন যারা করে এখন আর সুতো-নাটাই তাদের হাতে নেই। যারা স্বাধীনতার বিরোধী, একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছেন তাদের হাতে সুতো-নাটাই গিয়েছে এবং তাদের যারা সেই প্রভু, সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ওনাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই।
আ. ক. ম মোজাম্মেল হক বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবদ্দশায় এত বড় কথা বলবে, এই দেশ নাকি রাজাকারদের। সেটা মেনে নেওয়া যায় না। সেজন্যই আমাদের আন্দোলন।
তিনি আরও বলেন, আমরা কিন্তু দলীয় ব্যানারে নয়। অনেকেই হয়তো আমাদের আওয়ামী লীগ করি কিন্তু এই আন্দোলন হচ্ছে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী এবং পেশাজীবীদের।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাছে বিনীত আবেদন করি, আগামীকালকের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই জনসভায় যোগদান করুন। সেখান থেকে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে ঘোষণা করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories