শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবি ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৯৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করেছেস কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শয়নের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এবং তানভীর হাসান সৈকত কবি জসীম উদ্‌দীন হলের ৩১৮ নম্বর কক্ষে থাকেন। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা থাকেন এমন সব কক্ষ ভাঙচুরের একপর্যায়ে এই দুই নেতার কক্ষও ভাঙচুর করা হয়। ভাঙচুরের একপর্যায়ে শয়নের কক্ষে একটি পিস্তল পাওয়া যায় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার সারাদেশে দিনভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হন। এরমধ্যে রাজধানীতে দুইজন ছাড়াও চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।
সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories