রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়কে শিক্ষার্থীদের অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়ক অবরোধ করে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেন।
এ সময় বাবুবাজার থেকে সদরঘাট এবং সদরঘাট থেকে বাবুবাজারমুখী সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক বন্ধ করা মাত্রই শত শত যানবাহন আটকে যায় বেড়িবাঁধ সড়কে।
ইউল্যাব শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে একই স্থানে সমবেত হয়েছেন শ্যামলি আইডিয়াল টেক্সটাইল পলিটেকনিকের শিক্ষার্থীরাও।
এছাড়া কুড়িল বিশ্বরোডে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এর বাইরে উত্তরা ১১ নম্বর সেক্টর চৌরাস্তা জমজম মোড়ে অবরোধ করেছে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরমধ্যে উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories