শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজনৈতিক উত্তাপ কমাতে মার্কিনীদের প্রতি বাইডেনের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৩ বার

মার্কিন রাজনীতি কখনোই হত্যার ক্ষেত্র হতে পারে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মার্কিন নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বাইডেন বলেন, শনিবার পেনসিলভেনিয়ার সমাবেশে ট্রাম্পকে নিশানা করে গুলির ঘটনা আমাদের সবাইকে এক ধাপ পিছিয়ে আসার কথাই মনে করিয়ে দিলো। সৌভাগ্যক্রমে ট্রাম্প গুরুতর আহত হননি।
তিনি বলেন, আমরা এই সহিংসতাকে স্বাভাবিক হতে দিতে পারি না। এ দেশে রাজনৈতিক বাগাড়ম্বর খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এটা ঠান্ডা করার সময় এসেছে। এটি করার দায়িত্ব আমাদের সবার।
৮১ বছর বয়সী বাইডেন বলেন, আমেরিকায় আমরা আমাদের মতপার্থক্য ব্যালট বাক্সে সমাধান করি। এখনও আমরা এটি ব্যালট বাক্সেই সমাধান করব। বুলেট দিয়ে নয়।
মার্কিনবাসীদের উদ্দেশে সাত মিনিটেরও কম সময়ে ভাষণ দেন বাইডেন। দেশটির প্রধান প্রধান নিউজ চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এমনকি রক্ষণশীল টিভি চ্যানেল ফক্স নিউজেও তার ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে।
ওভাল অফিস থেকে বাইডেনের বক্তব্য দেওয়ার ঘটনা বেশ বিরল। এ নিয়ে ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ ইস্যুতে মাত্র তিনবার ওভাল অফিস থেকে ভাষণ দিয়েছেন তিনি।
শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হন ট্রাম্প। গুলিতে তার কান ফুটো হয়ে যায়। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ওই বন্দুকধারী পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হন।
এই হামলা আমেরিকাকে স্তব্ধ করে দিয়েছে উল্লেখ করে আমেরিকানদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories