শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮২ বার

সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যুনতম মাত্রায় এনে আইন পাস করে কোটা পদ্ধতি সংস্কার ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি প্রদান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট থেকে এই গণপদ যাত্রা বের হয়। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কে মোড় হয়ে নগরীর মর্ডানের বটগাছ মোড়ে এসে তাদের স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপি পাঠ শেষে তারা আবার বিশ্ববিদ্যালয়ের ফিরে আসেন। এরপর তারা নগরীর টাউন হলে একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক মোবাশ্বের হাসানকে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
এ সময় বাইরে অপেক্ষারত শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, কোটা না মেধা, মেধা মেধা, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন জবাব চাই, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে আজকে আমরা গণপদযাত্রা করছি। রাষ্ট্রপতির কাছে স্মারক পাঠাতে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সে বিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হন।
প্রসঙ্গত, আজকের গণপদযাত্রায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories