শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ দিলেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৫ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে পেনসিলভানিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারী ট্রাম্পকে হত্যার উদ্দেশে গুলি চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীদের কারণে। ট্রাম্পের কানে গুলি লাগার পর দ্রুতই নিরাপত্তারক্ষীরা তাকে স্টেজ থেকে সরিয়ে নেয়। ফলে ট্রাম্পের ওপর নতুন করে আর কোনো গুলি চালানোর সুযোগ পাননি বন্দুকধারী। যে জন্য এবার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প।
বাবার জীবন বাঁচানোয় নিরাপত্তারক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইভাঙ্কা একটি বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘আমার বাবার জন্য এবং পেনসিলভানিয়ার বাটলারে আজকের নির্বোধ সহিংসতায় অন্য যারা শিকার হয়েছেন তাদের ভালবাসা এবং প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সিক্রেট সার্ভিস এবং অন্যান্য সমস্ত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তাদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি আমার দেশের জন্য প্রার্থনা করছি। আমি তোমাকে সর্বদা ভালোবাসি বাবা।
এদিন ট্রাম্পের নির্বাচনী প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক। যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হয়েছিল। এ সময় সমাবেশের এক পর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগলে সাবেক এই প্রেসিডেন্টকে ঘিরে ধরে সিক্রেট সার্ভিসের সদস্যরা। তবে এ সময় মজা করেছেন ট্রাম্প। মাইকে ট্রাম্পকে বলতে শোনা গেছে আগে আমাকে আমার জুতা পেতে দাও। যদিও তাকে দ্রুতই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারে এমন হামলা যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories