শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮২ বার

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে নিজেদের দাবি সুস্পষ্টভাবে রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন তারা। এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
এদিকে শাহবাগ মোড় অতিক্রম করে যখন মৎস্য ভবনের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা, তখন শাহবাগ মোড় অল্প কিছু সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিল। কিন্তু তারা কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করেননি।
এর আগে শনিবার সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।
বেলা ১১টায় বিভিন্ন হল ও বিভাগ থেকে ব্যানার নিয়ে মিছিল করতে করতে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হল ছাড়াও অধিভুক্ত সাত কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য জড়ো হন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, পদযাত্রার রুট হবে লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে বঙ্গভবন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories