শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোটা আন্দোলন : আজ ‘ব্লকেড’ নেই, চলবে ছাত্র ধর্মঘট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৯ বার

চলমান কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার অনলাইন ও অফলাইনে জনসংযোগ করবে তারা। বুধবার পূর্ণদিবস সর্বাত্মক ব্লকেড পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।
কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার রাতে কর্মসূচি ঘোষণা করে বলেন, অর্ধবেলা নয়, এরপর আমরা সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। তিনি জানান, আজ ব্লকেড না থাকলেও ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।
এর আগে, দ্বিতীয়দিনের মতো সোমবারও ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা গতকাল বিকেল সোয়া ৪টা থেকে টানা ৫ ঘণ্টা রাজধানীর বিভিন্ন মোড় অবরোধ করে রাখে। এ সময় এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল।
কোটা আন্দোলনের প্লাটফর্মটি থেকে দাবি তোলা হয়েছে, সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories