শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুম্বাইয়ে ভারী বর্ষণে ডুবেছে রাস্তাঘাট, বন্ধ স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮২ বার

আসাম ও বিহারের পর এবার ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর। এর ফলে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ভোগান্তি এড়াতে অনেক এলাকার স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মুম্বাই এবং এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই, থানে, পালঘর ও কোঙ্কন বেল্টের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ সতর্কতা জারি করেছে। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সামাজিকমাধ্যমে কিছু ছবিতে দেখা যায়, শহরজুড়ে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। রাস্তায় জলাবদ্ধ পরিস্থিতির কারণে শহরজুড়ে থমকে গেছে ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় আটকে আছে সারি সারি গাড়ি। সকাল থেকেই অফিসমুখী মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
মুম্বাইয়ে কমিউটার এবং রেলের ওপর নির্ভর করে লাখ লাখ কর্মজীবী মানুষ। কিন্তু ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে এসব। অনেক ট্রেন বাতিল এবং কিছু ট্রেন নতুন করে শিডিউল করা হচ্ছে। শুধু ৩০ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন মুম্বাই এবং পার্শ্ববর্তী থানে, পালঘর এবং রায়গড়ে লোকাল ট্রেন ব্যবহার করে থাকে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories