আমাকে মেয়র পদ থেকেও বাদ দিয়ে দেন, দল থেকে বহিষ্কার করে দেন,। বর্তমান সময়ে আওয়ামীলীগের প্রতি আমার আর ভক্তি নেই, এমন মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
সোমবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সৎ মানুষ। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া পরিবারের বাকিদের ব্যাপারে কথা আছে।
কাদের মির্জা বলেন, আমার মেয়র পদ খেয়ে ফেললেও আমি বলবো বঙ্গবন্ধু নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে গেছেন। শেখ হাসিনা এবং তার দুই সন্তানও সেই নীতি নৈতিকতা ধরে রেখেছেন। আমিও সেটা বিশ্বাস করি। এবার আমাকে রাখেন, না রাখেন সেটা আপনাদের বিষয়। আর আমাকে রাখবারও দরকার নেই, বাদ দিয়ে দিন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাকে পৌরসভা থেকে বাদ দিলে আবার স্বতন্ত্র ভোট করবো। অনুরোধ থাকবে ফেয়ার (সুষ্ঠু) ভোটটা করাবেন। আমি হেরে গেলেও মেনে নেব। এক ভোট পেলেও আমি মানবো। আমাকে আর রাখবেন না, আমাকে বাদ দিন। আমাকে রেখে ওবায়দুল কাদের (সেতুমন্ত্রী) সাহেব এর আর খেলা দেখানোর দরকার নেই।
কাদের মির্জা বলেন, যারা আমার বাবা হেডমাস্টার মোশারেফ হোসেনকে রাজাকার বলে স্কুলের মাস্টারি থেকে বের করে দিয়েছেন। আমি তাদের সঙ্গে রাজনীতি করতে পারবো না। আমি নেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো, আপনি একটা মেসেজ দিলে আমি দল এবং মেয়র থেকে পদত্যাগ করবো।
Leave a Reply