শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৯ বার

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে সংগঠনটি। ২০০২ সালের এই দিনে ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ।
শুক্রবার সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক যুব মহিলা লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এ সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া এবং তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে যুব মহিলা লীগ। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কেক কাটা হবে। সকাল ১১টায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা হবে। এ কর্মসূচিতে কেন্দ্রীয়সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যুব মহিলা লীগের প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বছরব্যাপী ২ লাখ ২২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য বলা হয়েছে। প্রতিটি সাংগঠনিক ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories