শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭৭ বার

ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে গত ২৭ জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধি সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্র্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
সভাপতিত্ব করবেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories