শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ জেলায় জেলায় বিএনপির সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৬ বার

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলায়া পর্যায়ে আজ বুধবার সমাবেশ করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
একই দাবিতে গত শনিবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করেছে। চট্টগ্রাম ও সিলেট বাদে গত সোমবার দেশের অন্য আট মহানগরে সমাবেশ করেছে বিএনপি।
বুধবার অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে দলের জ্যেষ্ঠ নেতাদের আগে থেকেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু কক্সবাজার, লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রাজবাড়ী, ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
একইভাবে অন্যান্য সাংগঠনিক জেলার সমাবেশেও কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories