রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

দেশিয় ব্যান্ডদলের নামে এইচএসসির প্রশ্নপত্রের সেট কোড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮৯ বার

দেশিয় বিভিন্ন ব্যান্ডদলের নামে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষার সেট কোড সাজানো হয়েছে।
সোমবার ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য তুলে ধরেছেন।
পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লেখা হয়, ২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌কোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ, মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।
তার ওই পোস্টে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ার ফ্যান-ফলোয়াররা। অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories