রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮১ বার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ জন সেনা আহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
তারা জানিয়েছে, রোববার এই হামলা হয়। এদিন রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশংকাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ।
এদিকে রোববারের ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
গাজা ইস্যুতে ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা চরমে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুড়ছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীটি।
এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায়৭টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ডসহ আরও ৫টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories