শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯৮ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রবির প্রশাসনিক ভবনে উপাচার্যের (ভিসি) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রবির ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে এ কমিটির সম্মানিত সদস্য হিসেবে রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও অধিশাখা) জহুরুল ইসলাম (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-১) এস এম ইমরুল হাসান (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), রবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার, রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) শিবলী মাহবুব উপস্থিত ছিলেন।
এ সভায় রবির ভিসি বলেন, রবির কাঙ্খিত লক্ষ্য অর্জন এবং রবীন্দ্র ভাবধারায় একটি আধুনিক গবেষণা ও উচ্চশিক্ষায়তন হিসেবে গড়ে তুলতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সকল সংধিবদ্ধ প্রতিষ্ঠান ও অঙ্গসমূহকে কার্যকর করার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়নের ধারা রচনা করতে পারলেই শিক্ষায়তনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এই নিরিখেই আজ রবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ১ম সভার আয়োজন করা হয়েছে।
রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির বিজ্ঞসদস্যগণ নানান বিষয়ে মতামত প্রদান করেন, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারাকে বেগবান করতে বিশেষ অবদান রাখবে বলে ভিসি অভিমত ব্যাক্ত করেন।
সভা শেষে ভিসি রবির ওই কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন আজ আমরা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একটি সভা করলাম। আপনারা যেনে আনন্দিত হবেন রবির ৮ম বর্ষে পদার্পণ করলেও এটিই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা এবং শীঘ্রই রবির সর্বোচ্চ সংবিধিবদ্ধ সংস্থা, সিনেটের প্রথম সভা আয়োজন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories