মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

হালুয়াঘাটে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ শুরু

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৮৯ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালিকা ২০২৪ উদ্বোধন ২৮জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম , বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুর রশিদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম ময়না, ১ নং ইউনিয়ন চেয়ারম্যান এম সুরুজ মিয়া, ৪ নং ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার আলম খসরু, ৮ নং ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, ২ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম,যুবলীগের আহবায়ক নাজিমুদ্দিন আহমেদ সহ সাংবাদিক বৃন্দ, বিশিষ্ট জন এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল। এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক সাহেব বলেন যুব সমাজকে মাদক সন্ত্রাস নৈরাজ্য অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছে তা আমরা সর্বাগ্যে সমর্থন ও বাস্তবায়ন করব, এর জন্য যুব সমাজ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা প্রশাসন ও আমার পক্ষ থেকে যা করা দরকার আমরা তাই করব, বিনিময়ে হালুয়াঘাট কে মাদক সন্ত্রাস নৈরাজ্য ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করব। এবারের খেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে দুইটি দল অংশগ্রহণ করে তারা হল ১ নং ভুবনকুড়া ইউনিয়ন ও ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়ন। হালুয়াঘাট সদর ইউনিয় ১-০ গোলে বিজয়ী হয়।৫ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories