রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৭ বার

রাজধানীর খিলক্ষেত বিশ্ব রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে আলফাজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলফাজ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজধানীর মিরপুরে থাকতেন তিনি।
আলফাজের ভাই মাহফুজ হোসেন বলেন, আমার ভাই একটি কোম্পানিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। গত রাতে দুর্ঘটনার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলফাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছিলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories