লেবাননে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ঘাঁটিতে এই রকেট নিক্ষেপ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। তার একে অপরের ওপর হামলা চালাচ্ছে।
হিজবুল্লাহ বলেছে, আমাদের যোদ্ধারা ইসরাইলের উত্তর অঞ্চলের প্রধান বিমানবন্দর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।
লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আরও দুটি হামলার দাবি করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়। তাদের বেশির ভাগ সফলভাবে ভূপাতিত করে হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে স্বাধীনতাকামী হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস-মিত্র হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে আর ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভূ-খণ্ডের গভীরে হামলা চালিয়েছে।
Leave a Reply