শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানের পেট্রোল ট্যাঙ্কারকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৫ বার

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচীকে এমনভাবে আরো জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।
তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, ‘আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র না পেতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আছি এবং আমরা এটা নিশ্চিত করতে দেশের সকল শক্তি ব্যবহার করতে প্রস্তুত।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহনের অভিযোগে তিনটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। এ তিন কোম্পানির সবগুলোই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি।
এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো লেনদেন অপরাধের শামিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories