রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সেমিনার লাইব্রেরি উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবনির্মিত সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার বিভাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনার লাইব্রেরির উদ্বোধন করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, খ্যাতিমান অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং অধ্যাপক ড. শুচিতা শরমিন বক্তব্য রাখেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সেমিনার লাইব্রেরি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে এই লাইব্রেরি সহায়ক ভূমিকা পালন করবে।
এই লাইব্রেরির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাদের জ্ঞানের জগৎ আরও সমৃদ্ধ করবে এবং নতুন নতুন গবেষণা ও উদ্বাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যাক্ত করেন।
উদ্বোধনের পর অধ্যাপক ড. আতিউর রহমান এবং অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সেমিনার লাইব্রেরিতে বেশ কিছু বই প্রদান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories