বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮৫ বার

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে চলমান পরীক্ষাগুলো কর্মবিরতির আওতার বাইরে ছিল। তবে দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি হুমকি দেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই ধরনের কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় আগামী রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। তাতেও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ওই দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোয় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে টানা তৃতীয় দিনের মতো আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেন, দাবি আদায় না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।
তিনি বলেন, আমাদের দাবি মেনে নিয়ে প্রত্যয় স্কিম প্রত্যাহার ও জারি করা প্রজ্ঞাপন তুলে না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। কোনো শিক্ষক তাদের দায়িত্ব পালন করবেন না।
উল্লেখ্য, চারটি স্কিমের সঙ্গে ‘প্রত্যয় স্কিম’ নামে একটি প্যাকেজ চালু করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গপ্রতিষ্ঠানগুলোয় ২০২৪ সালের ১ জুলাই পরবর্তী সময়ে যোগ দেওয়া কর্মকর্তা বা কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হবেন। এই স্কিম বাতিলের দাবিতে বেশ কয়েক দিন ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories