সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাতসকালে ধানমন্ডিতে মালবোঝাই ট্রাক উল্টে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৯ বার

সাতসকালে ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায় অস্বাভাবিক মালবোঝাই একটি ট্রাক উল্টে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাসের ওপর। মাইক্রোবাসটির পেছনের অংশে ট্রাকটি উল্টে পড়ার কারণে দুমড়েমুচড়ে গেছে বিমানের মাইক্রোবাসটি।
বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এদিকে ব্যস্ততম এলাকা ধানমন্ডির রাসেল স্কয়ার সিগনালে এমন দুর্ঘটনায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। কর্মদিবসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে পারে এমন আশঙ্কা করছেন এই পথে চলা মানুষ।
অন্যদিকে ট্রাক উল্টে যাওয়ার পর রাস্তার অবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি অপসারণের কোনো খবর পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এটি সরিয়ে রাস্তার যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে।
ঢাকার ট্রাফিক পরিস্থিতির তথ্য উপাত্ত তুলে ধরা ভার্চুয়াল প্লাটফর্ম ট্রাফিক এলার্ট গ্রুপে একজন দুর্ঘটনার ছবি পোস্ট করে লিখেছেন, ধানমন্ডি-৩২ রাসেল স্কয়ার সিগন্যাল এড়িয়ে চলুন। বেপরোয়া ট্রাক ভারসাম্যহীন হয়ে গিয়ে মাইক্রোবাসের উপর দিয়ে পড়েছে। কেউ আহত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories