বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৫ বার

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
এই মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই গতকাল মঙ্গলবার বিকেলের পর থেকে কমবেশি বৃষ্টি হচ্ছে। গতকাল রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। সকাল ১০টার দিকে শুরু হওয়া বৃষ্টি এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে হচ্ছে। এতে রাজধানীতে বয়ে যাওয়া ভ্যাপসা গরম কিছুটা কমেছে। গরমে অস্বস্তির পরিমাণও কমেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এমন বৃষ্টি সারা দেশ জুড়েই থাকতে পারে আগামী কয়েকদিন।
সকালেই ঢাকা ভিজেছে বৃষ্টিতে। অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়। এই সুযোগে রিকশাভাড়া হয়ে যায় দ্বিগুণ। বাধ্য হয়ে কেউ কেউ ভিজে ভিজে গন্তব্যে যান।
তবে গরমে কমে যাওয়ায় তাঁরা স্বস্তির কথাও জানিয়েছেন।
বেসরকারি একটি অফিসে চাকরি করেন সুফল। তিনি বলেন, অফিসে যাওয়ার সময়ই বৃষ্টি শুরু হয়েছে। অফিস যেতে যেতে একেবারে ভিজে গেছি। তবে গরম কমে যাওয়াতে ভালো লাগছে।
এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories