বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় এমপি কামারুল আহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭৯ বার

রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. কামারুল আরেফিন আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সংসদ সদস্য মো. কামারুল আরেফিন হেঁটে বাসভবনে ফেরার সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এত তিনি আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত।
কামারুল আরেফিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ট্রাক প্রতীক নিয়ে তিনি পান ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পান ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন পর পর দুবার বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সংসদ সদস্য হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories