সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদযাত্রায় সড়কে ২৩০ জনের প্রাণহানি : বিআরটিএ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮২ বার

এবার ঈদযাত্রায় সড়কে ২৩৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ২৩০ জন নিহত ও ৩০১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে বনানীর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এসব তথ্য জানান।
প্রতিবেদনে বলা হয়, এসবের মধ্যে ঢাকা বিভাগে ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪১টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ১৫টি দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, কিন্তু পরিতাপের বিষয় একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গড়মিল প্রসঙ্গে অবহিত না করে ১১-২৩ জুন পর্যন্ত অর্থাৎ ১৩ দিনের সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএ’র তথ্য থেকে ৩২ জন বেশি; যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে এ তথ্য বিভ্রান্তিমূলক।
দুর্ঘটনার কারণ হিসেবে বিআরটিএ উল্লেখ করেছে— হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা; অতিরিক্ত ও বেপরোয়া গতিতে মোটরযান চালানো; ঝুঁকিপূর্ণ ব্রিজে মোটরযান চালানো; মোটরযান চালক কর্তৃক ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা; পথচারীর অসাবধানতা এবং যত্রতত্র রাস্তা পারাপার; মোটরযান চালনার সময় অসাবধানতায় যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা; মহাসড়কে থ্রি হুইলারসহ অন্যান্য অবৈধ বাহন চলাচল; মোটরযান চালকদের ট্রাফিক আইন যথাযথ অনুসরণ না করা; চালকরা ট্রাফিক সাইন, রোড মার্কিং ইত্যাদি মেনে না চলা এবং পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় চালকের অসাবধানতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories