শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলি হামলায় হামাস প্রধানের পরিবারের ১০ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮১ বার

ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার কণ্ঠ ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর। এবার তার বিরুদ্ধেই সরাসরি আক্রমণ করেছে ইসরায়েল। পশ্চিম গাজা শহরের বিচ শরণার্থীশিবিরে ওই নেতার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হানিয়াহ পরিবারের অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চিকিৎসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এ সময় বিচ ক্যাম্পে তাদের গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।
অবশ্য এর আগেও গত ১০ এপ্রিলের হামলায় হানিয়া তার তিন ছেলেকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার ফের পরিবারের সদস্যদের হারালেন তিনি।
এর বাইরে আল-দারাজের আশপাশে, পূর্ব গাজা শহর এবং সমুদ্রসৈকতে শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি স্কুলকে লক্ষ্যবস্তু করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে বেশ কয়েক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সেই সংখ্যা জানা যায়নি।
এর আগে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও লঙ্ঘন করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যেখানে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে নিন্দার সম্মুখীন হতে হলেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এবং প্রায় ৮৬ হাজার জন আহত হয়েছে। এ ছাড়া গত ৮ মাস ধরে যুদ্ধ চলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের ওভারে গাজা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories