সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিদায়ী হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান সৌদি আরবের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৮ বার

এই বছর প্রায় ১৮ লাখ ৩০ হাজারের মতো হাজি এই হজযাত্রায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ১৬ লাখই এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে।
বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক এসব হাজি নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই বিদায়ী হজযাত্রীদের ‘যৌক্তিক পরিমাণে’ কেনাকাটার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র হজের আনুষ্ঠনিকতা শেষ করে আরও বেশি সংখ্যক বিদেশি মুসল্লি সৌদি আরব ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন অবস্থায় নিজেদের ফিরে যাওয়ার ফ্লাইটে অনুমোদিত লাগেজের ওজন মেনে চলতে ‘যুক্তিসঙ্গত ভাবে’ কেনাকাটা করতে বিদায়ী হজযাত্রীদের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় কেনাকাটার বিষয়ে নির্দেশনাও ঘোষণা করেছে এবং হজযাত্রীদের সেগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিদায়ী হজযাত্রীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক ইনফোগ্রাফে সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, ‘হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে আপনারা আধ্যাত্মিক এই যাত্রার স্মৃতি হিসেবে স্যুভেনির কেনাকাটা করতে পারেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় এমন সব দোকান রয়েছে যেখানে হজযাত্রীরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন।
এতে আরও বলা হয়েছে, ‘কেনাকাটার পর আপনারা ক্রয়ের রসিদ হাতে পাওয়া নিশ্চিত করুন। তবে মনে রাখবেন: ক্রয়কৃত জিনিস ও উপহারগুলো ভ্রমণের জন্য অনুমোদিত লাগেজের ওজনের বেশি হতে দেবেন না।’
এদিকে হজ ফ্লাইটের কেন্দ্র হিসেবে পরিচিত জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের কর্তৃপক্ষ বিদায়ী হজযাত্রীদের বিমানবন্দরে নির্ধারিত বিক্রয় কেন্দ্রে জমজমের পানির প্যাকেট অর্ডার করার জন্য পরামর্শ দিয়েছে।
মূলত সৌদি আরব থেকে হজযাত্রা শেষে ফেরার পথে বিদেশি মুসল্লিরা ঐতিহ্যগতভাবেই কিছু পরিমাণ জমজমের পানি সাথে করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
জমজমের পানি তথা বরকতময় এই পানির প্যাকেট কিনে বাড়ি ফেরার পর নিজেদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপহার হিসেবে দিয়ে থাকেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories