শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী : যেসব সড়কে সীমিত থাকবে যান চলাচল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭২ বার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে আজ রোববার (২৩ জুন) দুপুর সোয়া দুইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে শনিবার (২২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল উপলক্ষে আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে।
বন্ধ বা সীমিত যানবাহন চলবে যেসব রাস্তায়
ডাইভারশন পয়েন্টগুলো হচ্ছে‑ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল সীমিত রাখবে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ।
প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান চলাকালে চলাচলের জন্য নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
গাড়ি পার্কিং কোথায়
জনসভায় আসা গাড়ি কোন কোন জায়গায় পার্ক করা যাবে তারও একটি তালিকা দিয়েছে ডিএমপি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোড এলাকার রাস্তার দুই পাশে গাড়ি রাখা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories